সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ওসমানীর মর্গে অজ্ঞাত লাশের পরিচয় চায় পুলিশ
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২২
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে। হাসপাতালের আউটডোরের পেছনে তার লাশ পাওয়া যায়। কিন্তু তিনি কে, কিভাবে মারা গেলেন এসব তথ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শনিবার সকালে সিলেট মহানগর পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের পেছনে অজ্ঞাত পুরুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ওই পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
লাশটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ওই পুরুষের পরিচয় জানা থাকলে নগরীর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) বা এসআই আব্দুল আলীমের (০১৭১২-৬১৭৮১৮) সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই মৃত পুরুষের পরিচয় সনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের বিশেষ টিম আঙ্গুলের চাপও সংগ্রহ করেছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত