সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

তামাবিল স্থল বন্দরের পাশেই পড়েছিল নারীর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।তাঁর মাথায় আঘাতের চিহৃ ছিল।স্থানীয়দের ধারণা তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে।যদিও এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মৃতের পরিচয় শনাক্ত করণ এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ময়না তদন্তের পর ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তামাবিল স্থল বন্দরের পাশেই পড়েছিল নারীর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x