সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জামায়াত আমির ডা. শফিক 'আটক'

জামায়াত আমির ডা. শফিক 'আটক'
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় দলটির প্রচার বিভাগ জানায়,`বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে‍‍`। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, "আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।" এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। তবে তাকে মিন্টু রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। কি অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাঁকে শপথবাক্য পাঠ করান। বাঁশের কেল্লা ওয়েবসাইটে তাকে গ্রেফতারের অভিযোগ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর ব্যাপকভাবে আলোচনাায় আসে এই বাঁশেরকেল্লা ওয়েবসাইট। শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। এর আগে ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির ডা, শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমির ডা. শফিক 'আটক'

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
জামায়াত আমির ডা. শফিক 'আটক'
0:00 0:00
1.0x