শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কাজিরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেট নরগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।   জানা গেছে, পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।   তালতলাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ জানিয়েছেন, প্লাস্টিক পণ্য আর বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।   পুলিশ জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাজিরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

featured Image
সিলেট নরগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।   জানা গেছে, পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।   তালতলাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ জানিয়েছেন, প্লাস্টিক পণ্য আর বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।   পুলিশ জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪