সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে চলছে উন্নয়ন
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জে আরএইচডি ডরমেটারি টিটিডিসি রাস্তার পূর্নবাসন কাজ, টুকের বাজার দোতলা আধুনিক মার্কেট ভবন, ইসলামগঞ্জ বাজার-ঢালারপাড় সড়কের গার্ডার ব্রিজ, দয়ারবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি রাস্তার গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ইমরান আহমদ কারিগরি কলেজ, দয়ার বাজার-কালাইরাগ রাস্তা কাম বাঁধ ও রণিখাই এইচআরসি উচ্চ বিদ্যালয়ের ৪-তলা ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শুক্রবার দিনব্যাপী এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, অখিল চন্দ্র বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।
এসব ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় আগামী দশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সে লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার। শহরের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত