রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নেদারল্যান্ডসে কোরআন অবমাননা, বাংলাদেশের তীব্র নিন্দা
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩
নেদারল্যান্ডসে এক উগ্র ডানপন্থী কর্মী পবিত্র কোরআনের একটি কপি অপবিত্র করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, ‘প্রতিবাদের অধিকার’, ‘বাকস্বাধীনতা’ বা ‘মানবাধিকারের’ নামে নেদারল্যান্ডসে এক মাসের মধ্যে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করা এবং মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক- সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় বাংলাদেশ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত