সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নতুন পুলিশ কমিশনার ও ডিআইজি পেল সিলেট

নতুন পুলিশ কমিশনার ও ডিআইজি পেল সিলেট
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ ও রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে বদলী করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের দু’জনকে বদলি করা হয়। একই আদেশে এ দুই কর্মকর্তাসহ সম পদবীর ৭ জনকে বদলী করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (উপ-মহাপরিদর্শক) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনের উপ-মহাপরিদর্শক মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ বিপিএম (বার)-পিপিএম। এদিকে, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে বাংলাদেশ পুলিশ ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক শাহ মিজান শফিউর রহমান শাফি বিপিএম (বার)-পিপিএম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন পুলিশ কমিশনার ও ডিআইজি পেল সিলেট

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩

featured Image
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ ও রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে বদলী করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক আদেশে তাদের দু’জনকে বদলি করা হয়। একই আদেশে এ দুই কর্মকর্তাসহ সম পদবীর ৭ জনকে বদলী করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (উপ-মহাপরিদর্শক) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিওনের উপ-মহাপরিদর্শক মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ বিপিএম (বার)-পিপিএম। এদিকে, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে বাংলাদেশ পুলিশ ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এন্টি টেরোরিজম ইউনিটের উপ-মহাপরিদর্শক শাহ মিজান শফিউর রহমান শাফি বিপিএম (বার)-পিপিএম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নতুন পুলিশ কমিশনার ও ডিআইজি পেল সিলেট
0:00 0:00
1.0x