সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খাদিমপাড়ায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ গেল চালকের
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৩
সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
নিহত ট্রাক্টর চালক সাইদুর রহমান (২৮)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ মলাইটিলার আয়াছ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়াস্থ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক্টর চালক সাইদুর রহমান নিহত হন।
দুর্ঘটনায় সময় ট্রাক্টরটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৮ ১২৩৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক্টরের চালক নিহত হন।
সড়ক দুঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার এস আই মনিরুজ্জামান বলেন, গাড়ি দুটি পুলিশের হেফাজতে আছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত