রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফেঞ্চুগঞ্জে ৫টির ৩টিতে নৌকার জয়

ফেঞ্চুগঞ্জে ৫টির ৩টিতে নৌকার জয়
বৃহস্পতিবার (১৬ মার্চ) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হয় ভোটগ্রহণ। গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনটিতে নৌকা ও ২টির একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। - উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। ৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে। অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফেঞ্চুগঞ্জে ৫টির ৩টিতে নৌকার জয়

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ফেঞ্চুগঞ্জে ৫টির ৩টিতে নৌকার জয়
0:00 0:00
1.0x