রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পীরের বাজারে শঙ্কু রানীর ঘরে শ্রমিক নির্যাতন, সড়ক অবরোধ

একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন সিলেট বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক শঙ্কু রানী সরকার। এবার পাওনা টাকা চাইতে গেলে দিনমজুরকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টায় সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজারে সড়ক অবরোধ করে রাখেন জনতা। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী নির্যাতনের প্রতিবাদ জানান। স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার পীরেরবাজার ইউনাইটেড হাউজিংয়ে শঙ্কু রানী কর্তৃক নির্যাতনের শিকার হন মেজরটিলা ইসলাম পুরের আব্দুল মতিনের ছেলে ও পীরেরবাজার পচারগুলের বাসিন্দা শামীম আহমদ। পাওনা টাকা চাইতে বৃহস্পতিবার দুপুরে শঙ্কু রানীর বাসায় যান শামীম।   এসময় শঙ্কু রানী ও তার ছেলে শামীমকে আটকে রেখে মুখ বেধে নির্যাতন করেন। স্থানীয়রা জানতে পেরে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ফুঁসে ওঠেন জনতা। রাত ১০টার দিকে সড়ক অবরোধ করে শঙ্কু রানীর বিরুদ্ধে বিক্ষোভ করেন। এসময় ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতাকে শান্ত করে রাত ১১টার পর অবরোধ তুলে নেয়। এ বিষয়ে ভোক্তভোগী দিনমজুর শামীম আহমদ বলেন, শঙ্কু রানীর কাছে বিভিন্ন সময় কাজের ৬ হাজার টাকা জমা হয়ে যায়। ঈদকে সামনে রেখে সেই টাকা চাইতে শঙ্কু রানী ও তার ছেলে তাকে ঘরে আটকিয়ে নির্যাতন করেন।   এক পর্যায়ে তারা তার মুখ বেধে নির্যাতন করেন। তাদের নির্যাতনে আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এলাকাবাসীকে নিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তার শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন।     এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই মহিলা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। এর প্রতিবাদে লোকজন সড়ক অবরোধ করে। পরে জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। তবে ওই মহিলাকে আটক করা হয়নি। এর আগে গত ৭ মার্চ বিশ্বনাথ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শংকু রানী সরকারের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ অভিযোগে ৬ মার্চ প্রভাষক শংকু রানী সরকারকে কলেজে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের অফিসসহ ক্যাম্পাসে তালা দিয়ে বিক্ষোভ করে। এছাড়াও ওই প্রভাষকের ওপর ডিম নিক্ষেপ করে। তাদের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই প্রভাষককে অপসারণ করতে হবে। এরও আগে ২০২১ সালে প্রতারণার মাধ্যমে এক গৃহকর্মীর কাছ থেকে তার ছেলেকে জামিন পাইয়ে দেয়ার কথা বলে প্রায় অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেন শঙ্কু। এই ঘটনায় ওই বছরের ২১ এপ্রিল বিকেলে সিলেট আদালতপাড়ার বার হল নং-২ এর সামনে ভূয়া আইনজীবী পরিচয় দিলে তাকে আটক করা হয়। পরে আইনজীবী সমিতির কাছে মুছলেকা দিয়ে ছাড়া পান শঙ্কু। ওইুদন আটকের পর প্রতারক শঙ্কু রানী উত্তেজিত হয়ে নিজেকে একাধারে আয়কর আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশ্বনাথ কলেজের অধ্যাপিকা পরিচয় দেন। এসময় তার গলায় ‘ইন্টারন্যাশনাল হিউমেন রাইটস’মানবাধিকার সংস্থার একটি পরিচয়পত্র ঝুলানো ছিল। পরে তাকে পুলিশের ভয় দেখালে কান্নাজড়িত কণ্ঠে নিজের ভুল শিকার করেন এবং ওই ভুক্তভোগী গৃহকর্মীর টাকা ফিরিয়ে দেয়ার শর্তে মুক্তি পান। কলেজ ও আদালত পাড়ার ঘটনার পর এবার পাওনা টাকা চাইতে গিয়ে নির্যাতনের শিকার হন শামিম আহমদ নামে এক যুবক। শঙ্কু রানীর নির্যাতনের ঘটনার প্রতিবাদে স্বোচ্ছার হয়ে ওঠেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পীরের বাজারে শঙ্কু রানীর ঘরে শ্রমিক নির্যাতন, সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪