সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দেশের আইন অনুযায়ী নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্বাচনে যুক্তরাষ্ট্রও কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে।   তাদের চাওয়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়।   শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান দেওয়ার পর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়।   যে কারণে আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।   ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ড. মোমেন বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে।   তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি তারা বলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইন অনুযায়ী নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x