রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার আট

ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার আট
সিলেট নগরীতে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। আটকরা হলেন- জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮) ও পারভেজ খান জুয়েল (৩৮)। No description available. জানা যায়, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুই- এই ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা (বিকাল ৪টা) পর্যন্ত চৌহাট্টায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান- ছাত্রদল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে- এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় ৮ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার আট

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার আট
0:00 0:00
1.0x