সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ছাত্রদলের ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেট ঝটিকা মিছিল থেকে আটক ৮ ছাত্রদলের নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।   মঙ্গলবার (০২ মে) রাতে হযরত শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজী জামাল উদ্দিন বাদি হয়ে এ মামলা (নং-৪(৫)২০২৩) দায়ের করেন।   মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি ছাত্রদলের সদস্য জুনায়েদ হোসেইন (৩০), মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন (৩৪), সদর উপজেলা যুবদলের সদস্য রাজু আহমদ ((৩৮), সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে কামরুল হাসান (২৫), মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু (৩৮), নগরের বনকলাপাড়া ৪৬ নং বাসার মৃত জামাল উদ্দিন খানের ছেলে পারভেজ খান জুয়েল (৩৯), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের হালাবাদি গ্রামের রবিউল আউয়ালের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২০) এবং তাহিরপুর উপজেলার সুন্নামপুর গ্রামের আকবর মিয়ার ছেলে ও নগরের কানিশাইল সজিব মিয়ার কলোনীর বাসিন্দা মো. হাফিজুর (২৫)।   এজাহারে উল্লেখ করা হয়, ‘এজাহারনামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ উশৃঙ্খল নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশিয় অস্ত্রশস্ত্র সহকারে গ্রেফতারকৃত ২নং আসামির নেতৃত্বে বে-আইনী জনতায় মিলিত হয়ে নগরের চৌহাট্টা পয়েন্টে সড়ক ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় সরকার বিরোধীন উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের শান্ত হওয়ার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে সকারি গাড়িতে বাধা সৃষ্টি এবং হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ১৮ টি বাঁশের লাঠি ও ১৫টি ইটের টুকরো জব্দ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ছাত্রদলের ২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x