সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা (ভিডিওসহ)
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৩
বৃষ্টির পানিতে সিলেট নগরীর বিভিন্ন সড়ক, অলি-গলি তলিয়ে যাওয়ায় ভোগান্তি যেনো কিছুতেই পিছু ছাড়ছে না নগরবাসীর।
মঙ্গলবারও (১৬ মে) অল্প বৃষ্টিতে মহানগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
স্থানীয়রা বলেন- নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শুধু উন্নয়নের জয়গান শুনিয়ে যান, কিন্তু জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেন না।
[video width="656" height="368" mp4="https://www.sylheterbarta24.com/wp-content/uploads/2023/05/rain-in-sylhet.mp4" poster="https://www.sylheterbarta24.com/wp-content/uploads/2023/05/jolaboddota-1.jpg"][/video]
মঙ্গলবার বিকালে অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার ও লন্ডনি রোড এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায় পানিতে।
এসময় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলে গেলে যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত