সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে সংবাদ সম্মেলনে করছে জামায়াত

সিলেটে সংবাদ সম্মেলনে করছে জামায়াত
পুলিশের পক্ষ থেকে অনুমতি না পেলেও জনসভা করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে পিছু হটেছে জামায়াতে ইসলামী। সিলেটে সমাবেশ এর পরিবর্তে সংবাদ সম্মেলন করছেন তারা। শনিবার (১৫ জুলাই) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সেন্টারের রচিমন্ডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। উল্লেখ্য, আজ শনিবার (১৫ জুলাই) নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াতে ইসলামীর। সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের স্থান উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেয়া হয়নি। তার পরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে। এদিকে, শুক্রবার সকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন কমিশনেরও নিবন্ধন হারিয়েছে ধর্মভিত্তিক দলটি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা। ঢাকার পর সিলেটে সমাবেশের আহ্বান করে দলটি। ১৫ জুন দুপুরে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপিতে আবেদন করে জামায়াত। তবে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে সংবাদ সম্মেলনে করছে জামায়াত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে সংবাদ সম্মেলনে করছে জামায়াত
0:00 0:00
1.0x