সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ওসমানীনগরের পাঁচ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৩
সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৪৮) ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে।
এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক খলিলুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত