সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধলাই নদীতে মিলল ভারতীয় নাগরিকের লাশ
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৩
কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পুর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আলআমিন, এসআই খলিলুর রহমান, এসআই আসাদুল ইসলাম ও এএসআই মাহফুজসহ পুলিশ ও বিজিবি সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত আল আমিন জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সন্ধান পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ সনাক্ত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত