রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

৩৩বছর আত্মগোপনের পর গ্রেফতার

৩৩বছর আত্মগোপনের পর গ্রেফতার
দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুককে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।   শুক্রবার (১১আগষ্ট) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬) গ্রেফতার করা হয়। সে সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।   সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে  জিজ্ঞাসাবাদে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ১৯৯০ সালে ০৭ নং লক্ষনাবন্দ  ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হইতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করে আসামি মাসুক। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা হয় যার নং-০৮(০৪)৯০। .ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যায়।এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশগ্রহনের জন্য দেশে আসে এবং আসামি বোরকা পরিধান করে এলেকায় প্রবেশ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।   গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৩৩বছর আত্মগোপনের পর গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৩

featured Image
দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুককে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।   শুক্রবার (১১আগষ্ট) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬) গ্রেফতার করা হয়। সে সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।   সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে  জিজ্ঞাসাবাদে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ১৯৯০ সালে ০৭ নং লক্ষনাবন্দ  ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হইতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করে আসামি মাসুক। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা হয় যার নং-০৮(০৪)৯০। .ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যায়।এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশগ্রহনের জন্য দেশে আসে এবং আসামি বোরকা পরিধান করে এলেকায় প্রবেশ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।   গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪