সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
তামাবিল স্থলবন্দরে ভারতীয় পাথর আমদানী বন্ধ
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৩
সিলেটের বৃহত্তম তামাবিল স্থলবন্দরসহ জেলার কয়েক'টি শুল্ক স্টেশনে আমদানীকারক ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানী বন্ধ করে দিয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে পাথর আমদানী বন্ধ করে দেয়া হয়েছে। তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী জানিয়েছেন, ভারত থেকে পাথর আমদানী কাজে এ্যাসেসমেন্ট ভ্যালু দুই ডলার করে বৃদ্ধি করায় আমদানীকারক ব্যবসায়ীরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়বেন। যার ফলে তামাবিল স্থলবন্দর সহ সিলেট জেলার সবকটি শুল্ক স্টেশনে পাথর আমদানী কাজ বন্ধ করা হয়েছে।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্দেশনা অনুযায়ী তামাবিল স্থলশুল্ক স্টেশন কর্তৃক ভারত থেকে আমদানী করা পাথর এর উপর এ্যাসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টনে ২(দুই) ডলার বৃদ্ধি করে। যার কারণে প্রতি মেট্রিক টন পাথরে প্রায় ১০০ টাকা শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
এই শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আমদানীকারক ব্যবসায়ীগণ তামাবিল সহ সিলেটের শুল্কস্থল বন্দরে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে পাথর আমদানী কাজ বন্ধ করে দিয়েছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত