সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

প্রার্থীর এজেন্টের যথাযথ ভূমিকা থাকলে কারচুপি ঠেকানো সম্ভব: সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে প্রার্থীদের পোলিং এজেন্টদের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব। বুধবার (০৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি। পোলিং এজেন্টের ভূমিকা যদি যথাযথ হয়, তাহলে কারচুপি পরাভূত করা সম্ভব বলে মনে হয়। তিনি বলেন, নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয় চিরকালই হয়ে আসছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে ভোটাদের ভোটাধিকার। কী কী অনিয়ম হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানতে পারলে আমরা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, এজেন্টদের সাহসী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনি কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও সাহসী ভূমিকা পালন করবে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচন অনেকটা এগিয়ে যাবে। বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, সাবেক নির্বাচন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রার্থীর এজেন্টের যথাযথ ভূমিকা থাকলে কারচুপি ঠেকানো সম্ভব: সিইসি 

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x