রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় দফার আসছে বিএনপির অবরোধ কর্মসূচি
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৩
সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দফার অবরোধ কর্মসূচির ঘোষণা আসছে।
বিএনপির পক্ষ থেকে সোমবার (৬ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পরে রোববার থেকে ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। এই অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত