সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

অবরোধের অর্থনৈতিক ক্ষতি কত বিলিয়ন? জানালেন সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধুমাত্র ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমইখাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতোমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ’ রাজনীতি বিষয়ে বাংলাদেশি ইংরেজি ভাষার ব্লগ ‘bdanalytica’-এ প্রকাশিত একটি নিবন্ধের ওয়েব লিঙ্ক শেয়ার করে জয় লিখেছেন, ‘প্রধানত বাস এবং ট্রাকগুলোকে লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ’ তিনি আরও উল্লেখ করেন, ‘বিএনপি ও তাদের সহযোগীরা তাদের গুন্ডাদের প্রতিটি হামলার জন্য তিন হাজার টাকা দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ, বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে। ’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অবরোধের অর্থনৈতিক ক্ষতি কত বিলিয়ন? জানালেন সজীব ওয়াজেদ জয়

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x