সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা শিক্ষক খুন

সিলেটের জৈন্তাপুরে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন মো. আব্দুস শুক্কুর (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত হাফেজ মাওলানা আব্দুস শুক্কুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের (হরিপুর) বাগেরখাল দলইপাড়া এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে। তিনি সিলেট নগরীর শাহ পরাণ এলাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া শাহপরান মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবেও ছিলেন। স্থানীয় সূত্র পুলিশ জানায়, হাফেজ মাওলানা আব্দুস শুক্কুরের সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের বোনের স্বামী হাজীর আলি (৫৫), ভাগিনা নজরুল ইসলাম (৩৫) ও বদরুল ইসলামের (৩০) জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে আদালতে মামলাও চলমান। একাধিকবার ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তি করতে চাইলেও হাজীর আলির পরিবারের অনীহার কারণে তা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। পুলিশ আরও জানায়, শুক্রবার সকালে আব্দুস শুক্কুর তার নিজের জমিতে আনারসের চারা রোপণকালে প্রতিবেশী হাজীর আলি এসে বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাজীর আলি ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে শুক্কুরের ওপর হামলা করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (কানাইঘাট সার্কেল) অলক শর্মা ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা শিক্ষক খুন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x