সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটের সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৩
সিলেটের গোয়াইনঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সাথে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, গোয়াইনঘাট প্রেসক্লাব'র সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি মনজুর আহমদ, আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, দপ্তর সম্পাদক রফিক সরকার, কোষ্যক্ষ মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, আলী হোসেন ও দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি। দৈনিক ভোরের কাগজ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ গোয়াইনঘাটে তার কর্মকালীন সময়ে অপরাধমুক্ত গোয়াইনঘাট থানা এলাকা গড়ে তুলতে সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা চান। তিনি গোয়াইনঘাটে গরু চুরিরোধ ও গরু চোরের গ্যাং লিডার কানরুলকে দ্রুত গ্রেফতার সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নিবেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত