শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা বন্ধ করে জনসমাবেশ, প্রতিমন্ত্রীকে শোকজ
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৪
বাজারের রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসমাবেশ করার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) তাকে এ নোটিশ দেন এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
আগামী ৫ জানুয়ারির মধ্যে নিজে গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে পূবালী ব্যাংকের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে মাহবুব আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয় বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে। পত্রের অনুলিপি আরও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত