রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কুলাউড়ায় চাঞ্চল্যকর জিলান হত্যা মামলার আসামি মিজু ঢাকায় আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান হত্যা মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে র‌্যাব। রবিবার (২১ জানুয়ারি) র‌্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে গত বছর ৩ জুলাই সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে মিজুসহ তার সহযোগীরা জিলানকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা জিলানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গত ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজুকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র দেন। ওই পত্রের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুলাউড়ায় চাঞ্চল্যকর জিলান হত্যা মামলার আসামি মিজু ঢাকায় আটক

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x