সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাঠে ফাটল মোস্তাফিজের মাথা!

মাঠে ফাটল মোস্তাফিজের মাথা!
অনুশীলনের সময় মাথায় বল লেগে মাথা ফেটে গেছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মোস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি কুমিল্লার ম্যানেজার। আজ সকাল দশটায় অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে যাচ্ছিলেন। ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। পরে প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে উঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। তাকে অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাঠে ফাটল মোস্তাফিজের মাথা!

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪

featured Image
অনুশীলনের সময় মাথায় বল লেগে মাথা ফেটে গেছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মোস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি কুমিল্লার ম্যানেজার। আজ সকাল দশটায় অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে যাচ্ছিলেন। ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। পরে প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে উঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। তাকে অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মাঠে ফাটল মোস্তাফিজের মাথা!
0:00 0:00
1.0x