সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মালবোঝাই ট্রাক উল্টে তীব্র যান সিলেট-ঢাকা মহাসড়কে

দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে মালবোঝাই একটি ট্রাক উল্টে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল (বেতসন্দি ফকিরের গাঁও) এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক উল্টে যাওয়ায় এর চালক আহত হয়েছেন।   পরে পুলিশের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকার ৩টার দিকে সাতমাইল এলাকায় সিলেটগামী মালবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে উল্টে সড়কে পড়ে যায়।   এতে ট্রাকচালক আহত হয়েছেন। আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ট্রাকটিতে বেশি লোড ছিলো বলে জানা গেছে।   ট্রাক উল্টে যাওয়ায় ঘটনাস্থলের দুদিকে সিলেট-ঢাকা মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। কিছু যানবাহন বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যায়।   দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল অনেকটা স্বাভাবিক করে। তবে যেহেতু উভয়দিকে বেশ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে তাই পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মালবোঝাই ট্রাক উল্টে তীব্র যান সিলেট-ঢাকা মহাসড়কে

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x