সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শবে বরাতের রাতে মৌলভীবাজারে সিএনজি চালক খুন, আটক ২

মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজারে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।   এঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার( ২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উত্তর মুন্সিবাজার এলাকায়। পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজি চালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের কথাকাটি হয়।   একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে সোয়াব আলী মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোয়াব আলী মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্ধা। লাশ বর্তমানে সদর হাসপাতালে আছে। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ঘটনার সাথে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শবে বরাতের রাতে মৌলভীবাজারে সিএনজি চালক খুন, আটক ২

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪

featured Image
মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজারে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।   এঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার( ২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উত্তর মুন্সিবাজার এলাকায়। পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজি চালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের কথাকাটি হয়।   একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে সোয়াব আলী মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোয়াব আলী মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্ধা। লাশ বর্তমানে সদর হাসপাতালে আছে। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ঘটনার সাথে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x