সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে শনিবার গ্যাস থাকবে না ৮ ঘন্টা
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৪
শনিবার (২৩ মার্চ) ড্রেন নির্মাণ কাজের জন্য সিলেট নগর নগরীর উপকন্ঠে ও ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সিলেট সিটি করর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
[irp posts="52164" ]
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত