সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চারদিনের সফরে ঢাকায় ভুটানের রাজা

চারদিনের সফরে ঢাকায় ভুটানের রাজা
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সোমবার (২৫ মার্চ) চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তাঁর সফরসঙ্গীরা। বিমান বন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ভুটানের রানী, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ভুটানের সরকারের মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী রয়েছেন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম কোনো ভিভিআইপি সফর। ভুটানের রাজার সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি বিদ্যমান চুক্তি পুনরায় নবায়ন করা হবে। ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ভুটানের রাজা সফরের প্রথম দিন ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। এছাড়া শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন করবেন। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামী ২৭ মার্চ পদ্মা সেতু পরিদর্শন করবেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যাবেন। সফর শেষে ভুটানের রাজা আগামী ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করবেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চারদিনের সফরে ঢাকায় ভুটানের রাজা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
চারদিনের সফরে ঢাকায় ভুটানের রাজা
0:00 0:00
1.0x