সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ডিবির হাতে আটক মাদক কারবারি

সিলেটে ডিবির হাতে আটক মাদক কারবারি
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক হয়েছেন। আটককৃত মো. মঈন উদ্দিন খান (২৮) নগরীরর সুবিদবাজার ৫১/এ, নূরানী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।   বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।   সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এসময় ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।   সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ডিবির হাতে আটক মাদক কারবারি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৪

featured Image
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক হয়েছেন। আটককৃত মো. মঈন উদ্দিন খান (২৮) নগরীরর সুবিদবাজার ৫১/এ, নূরানী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।   বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।   সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এসময় ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।   সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে ডিবির হাতে আটক মাদক কারবারি
0:00 0:00
1.0x