সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মোদীর শপথ অনুষ্ঠানে শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এ অনুষ্ঠানিকতায় তার দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী ও তার পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার (৮ জুন) ভারত যাবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি যাবেন। আগামী ৯ জুন মোদির শপথ নেওয়ার কথা। গতকাল বুধবার (জুন ৫) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মোদীর শপথ অনুষ্ঠানে শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৪

featured Image
লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এ অনুষ্ঠানিকতায় তার দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী ও তার পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার (৮ জুন) ভারত যাবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি যাবেন। আগামী ৯ জুন মোদির শপথ নেওয়ার কথা। গতকাল বুধবার (জুন ৫) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x