রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে গাঁজার চালানসহ ৪ নারী পুরুষ আটক

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।   বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার মেয়ে জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার মেয়ে সাজেদা বেগম (৬৫) কে আটক করেন।   অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো: তৌহিদ রহমান এর নেতৃত্বে র‍্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করেন।   সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে গাঁজার চালানসহ ৪ নারী পুরুষ আটক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৪

featured Image
হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।   বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৮ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশীষ তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর এলাকার মোশারফ মিয়ার মেয়ে জেসমিন আক্তার (৪০), হোসেন মিয়ার কন্যা শারমিন আক্তার (২৫) ও রাব্বি মিয়ার মেয়ে সাজেদা বেগম (৬৫) কে আটক করেন।   অপর এক অভিযানে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিবি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর এসআই মো: তৌহিদ রহমান এর নেতৃত্বে র‍্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ মো: আজিদ মিয়া (৩২) নামে এক ব্যাক্তিকে আটক করেন।   সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামের দুধ মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪