রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, ছাত্রদল নেতার বাসায় হামলা-ভাঙচুর
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার জের ধরে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল নেতা মো. কামরান আনসারীর সিলেটের বাসায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ০৮/০৫/২০২৩ ইংরেজি তারিখে মো. কামরান আনসারীর সিলেট নগরীর টিলাগড়স্থ বাসায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ০৮/০৫/২০২৩ ইংরেজি তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতা মো কামরান আনসারী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিমূলক পোস্ট করেন।
এনিয়ে সিলেটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে ওই ছাত্রদলের ওই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
মো. কামরান আনসারীর মা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসতে সময়ক্ষেপণ করায় হামলাকারীরা ভাঙচুর করে চলে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করে, যা এখন পর্যন্ত তদন্তনাধীন রয়েছে।
হামলার বিষয়ে ওসি মনিরুল ইসলাম জানান, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে অথবা প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে কটুক্তির জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত