সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বন্যায় ১২ জেলায় ২০২৫ মোবাইল টাওয়ার অচল, নেটওয়ার্ক সেবা ব্যাহত

আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৫টির বেশি জেলা বিপর্যস্ত। এতে ১২টি জেলায় অচল হয়ে গেছে ৫টি মোবাইল অপারেটর কোম্পানির প্রায় ২ হাজার ২৫টি টাওয়ার। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্কে সেবা ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে এই তথ্য জানায়। বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ার অচল হয়েছে। ১২ হাজার ১৭৯টি টাওয়ারের মধ্যে এখনও সচল রয়েছে ১০ হাজার ১৫৪টি। তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকার মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ার। এখানে প্রায় ৬০৯টি টাওয়ার অচল হয়ে গেছে। এ ছাড়া নোয়াখালীতে ৩৪৪টি, লক্ষ্মীপুরে ৮৪টি, ফেনীতে ৪৬৬টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২টি, চাঁদপুরে ১২১টি, চট্টগ্রামে ১৯৪টি, খাগড়াছড়িতে ৯৪টি, হবিগঞ্জে ৬টি, মৌলভীবাজারে ৪২টি, সুনামগঞ্জে ২৪টি এবং রাঙামাটিতে ৯টি টাওয়ার অচল হয়ে গেছে। এদিকে সংশ্লিষ্টরা জানান, বন্যাকবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভি-স্যাট প্রস্তুত রাখা হয়েছে। আর এরই মধ্যে ৫টি ভি-স্যাট ফেনীতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ১২ জেলায় ২০২৫ মোবাইল টাওয়ার অচল, নেটওয়ার্ক সেবা ব্যাহত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x