মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ কতজন পেলেন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। সিলেট বোর্ডে পেয়েছেন ৬হাজার ৬৯৮শিক্ষার্থী। যা সর্বনিম্নের চেয়ে সামান্য বেশী।

এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণায় এ কথা জানান। তিনি জানান, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৮ হাজার ৫৪৮, রাজশাহীতে ২৪ হাজার ৯০২, কুমিল্লায় সাত হাজার ৯২২, যশোরে নয় হাজার ৭৪৯, চট্টগ্রামে পাঁচ হাজার ৭৫৯, বরিশালে চার হাজার ১৬৭, সিলেটে ছয় হাজার ৬৯৮, দিনাজপুরে ১৪ হাজার ২৯৫, ময়মনসিংহে চার হাজার ৮২৬, মাদরাসা শিক্ষা বোর্ডে নয় হাজার ৬১৩ এবং কারিগরি শিক্ষা বোর্ডে চার হাজার ৯২২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তপন কুমার সরকার জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে কেবল এইচএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩১ হাজার ৩৭৬ শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৬১৩ পরীক্ষার্থী। ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্সে পাসের হার ৯৯ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯২২ শিক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেটে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ কতজন পেলেন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x