মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভাইরাল ভিডিওতে উপস্থিতি শনাক্ত, নিষিদ্ধ আ’লীগ নেতা তারা মিয়া আটক

সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার একটি বিতর্কিত সমাবেশের ভিডিওতে উপস্থিত থাকার অভিযোগে সুনামগঞ্জে অভিযান চালিয়ে এক শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এখলাছুর রহমান তারা মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে এবং মঞ্চের আশপাশে নেতাকর্মীদের পাহারা দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। যদিও এর আগে পুলিশ ও বিজিবি নিজ নিজ এলাকায় এ ধরনের কোনো সমাবেশ বা ঘটনা ঘটেনি বলে দাবি করেছিল। তবে ভিডিওতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার উপস্থিতি স্পষ্টভাবে নজরে আসার পর পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তাঁকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পৃক্ততা ও বিভিন্ন তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া চলছে।

বিষয় : আটক

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিওতে উপস্থিতি শনাক্ত, নিষিদ্ধ আ’লীগ নেতা তারা মিয়া আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x