সিলেটে গণ সমাবেশের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারী মাঠে ঐতিহাসিক গণ সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে সূত্র নিশ্চিত করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব জমিয়ত অফিস মিলনায়তনে বাস্তবায়ন কমিটির সদস্য জেলা দক্ষিণ শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান কাসেমী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে ২৩ শে নভেম্বর রেজিস্টারী মাঠের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় সেই সাথে আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলার উপজেলা প্রতিনিধি ও মহানগর শাখার আওতাধীন প্রশাসনিক থানা দায়িত্বশীলদের নিয়ে এক জরুরী মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যদের মধ্যে শায়খুল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মজির উদ্দিন কাসেমী, মাওলানা সিব্বির আহমদ বিশ্বনাতী, মাওলানা মুফতি এবাদুর রহমান কাসেমী, মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কাজি আমিন উদ্দিন, মাওঃ শামীম আহমদ, মাওলানা মুহিবউল্লাহ, মাওলানা হাফিজ ফরহাদ আহমদ প্রমুখ।
মতামত