বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটের হরিপুরে পুরোনো কূপে নতুন গ্যাস, প্রতিদিন মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

সিলেটের জৈন্তাপুরে তেলের কূপে দুই স্তরে মিলল নতুন গ্যাসের সন্ধান। উপজেলার হরিপুরে সিলেট-৭ পুরোনো গ্যাসকূপ সংস্কার করতে গিয়ে এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুই দফায় পরীক্ষানিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) প্রকল্প পরিচালক ও ডিজিএম আবদুল জলিল প্রামাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, পুরাতন গ্যাসকূপ সিলেট-৭ নম্বরে জুলাই মাস থেকে অনুসন্ধান চলে। গত ১৪ অক্টোবর কূপের ২০১০ মিটার গভীরে পরীক্ষা নিরীক্ষা করে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলে। মঙ্গলবার ওই কূপের ১২০০ মিটার গভীরে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলে। এই টেস্ট হিসেবে আরও এক সপ্তাহ গ্যাস উত্তোলন চলবে। এরপর এক মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন ৭/৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালে জৈন্তাপুরের হরিপুর সিলেট-৭ নম্বর কূপে তেল উত্তোলন শুরু হয়। ১৯৯৪ সাল পর্যন্ত তেল উত্তোলন করা হয়। এরপর তেল উত্তোলন বন্ধ হয়ে গেলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। এবার দু’টি লেয়ারে মিলল গ্যাসের সন্ধান। সিলেট থেকে এ পর্যন্ত জাতীয় গ্রিডে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলো।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটের হরিপুরে পুরোনো কূপে নতুন গ্যাস, প্রতিদিন মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x