বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ইজিবাইক থেকে বোমা উদ্ধার, চালক গ্রেফতার

 ইজিবাইক থেকে বোমা উদ্ধার, চালক গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় একটি ইজিবাইক থেকে হাতবোমাসহ কাওছার খলিফা (৩০) নামের এক ইজিবাইকচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা থেকে আসা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধার করা বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার কাওছার খলিফা উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে একটি ব্যাগ নিয়ে ইজিবাইকে করে তালেরবাজার যাচ্ছিলেন চালক কাওছার। পথে ব্যাগটি দেখে উপজেলা ছাত্রদলের এক নেতার সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললেও কাওছার তা না করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকচালক কাওছারকে গ্রেফতার করে। বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকা থেকে এসআরবির ছয় সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, স্থানীয় লোকজনের সহায়তায় বোমাসহ চালককে আটক করার পর তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ গ্রেপ্তার কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইজিবাইক থেকে বোমা উদ্ধার, চালক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ইজিবাইক থেকে বোমা উদ্ধার, চালক গ্রেফতার
0:00 0:00
1.0x