বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ আটক

সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ আটক

সিলেট সিটি করপোরেশন এর ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদকে আটক করেছে র‍্যাব-৯।

নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে আজ বুধবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়।

বিস্তারিত আসছে....বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউন্সিলর মোস্তাক আহমদ সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন দোয়েল ১৪, মাছিমপুর এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানায় দায়ের করা একটি বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন। গ্রেফতারকৃত মোস্তাক আহমদকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ আটক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিসিক কাউন্সিলর মোস্তাক আহমদ আটক
0:00 0:00
1.0x