শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মধ্যরাতে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সিকৃবি

ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ বাঁধে। রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়।

কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নিতে পারছি না ।’

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সিকৃবি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৪

featured Image

ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষ বাঁধে। রাত ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়।

কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নিতে পারছি না ।’

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নেয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪