সিলেটে প্রতিদিন ভারতীয় চিনির চালান ধরা পড়লেও চোরাকারবারের সাথে জড়িতরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিরামহীন অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান।
পুলিশের অভিযানে চিনি বহনকারী ট্রাক কিংবা পিকআপসহ চালককে গ্রেফতার করলেও মূল হোতারা এখনো ধরা পড়ছেন না।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে টুকেরবাজার এলাকাথেকে ভারতীয় চিনিসহ ট্রাক চালককে আটক করলেও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
[irp posts="55758" ]এসময় ট্রাকে ৮৫ বস্তা চিনি জব্দ করে জালালাবাদ থানাপুলিশ। জব্দকৃত ৪ হাজার ২৫০ কেজি চিনির বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারস্থ হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে একটি ট্রাক তল্লাশি করে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এসময় ট্রাক চালক সিলেট এয়ারপোর্ট থানাধীন ধাপনাটিলা গ্রামের আবদুস শুকুরের ছেলে আবদুল আহাদকে আটক করা হলেও তার দুই সহযোগী চোরাকারবারী পালিয়ে যায়।
আটক চালক জানায়, ভারতীয় চিনির চালানের মালিক গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা গ্রামের নজরুল মোল্লা।
আটক ট্রাক চালক ও চিনির চালানের মালিক পলাতক ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
[irp posts="55673" ]