বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হককে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিরাজুল হক গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সিরাজুল হক এ মামলার এজাহারনামীয় আসামি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৩ আসামি গ্রেপ্তার হলো।

মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।

বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে।

ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
0:00 0:00
1.0x