সিলেট নগরীর টিলাগড় কল্যাণপুরে অবস্থিত মারকাযুল হিকমাহ মাদরাসার ক্যাম্পাস পরিদর্শন করেছেন মুফতি আফফান মনসুরপুরী, ভারত।
মারকাযুল হিকমাহ সিলেট এর মুহতামিম ল্ন্ডন প্রবাসী মাওলানা জসিম উদ্দিন এর আমন্ত্রণে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে হযরত মাদরাসার ক্যাম্পাস পরিদর্শন শেষে ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে নসিহত ও দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শুরা কমিটির সদস্য ফাহাদুর রহমান ফাহাদ, নাইবে মুহতামিম হাফিজ জাকারিয়া, মঈনে মুহতামিম মাওলানা মাসুম বিল্লা খান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা যুবাইর হোসাইন, মাওলানা এনাম, হাফিজ আমির উদ্দিন, হাফিজ মর্তুজা, হাফিজ ইলিয়াস, মাস্টার ওমরগনি প্রমূখ।