সিলেট নগরীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহবায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট বিমানবন্দর থানার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার একজন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
মঙ্গলবার (১৯নভেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
উল্লেখ্য, সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় একদল যুবককে ঝটিকা মিছিল করতে দেখা যায়। এ সময় মিছিলকারীদের হাতে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার ছিলো।