সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা আলোচিত ব্র্যান্ড "রয়্যাল এনফিল্ড" সাইকেলসহ ৭০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মালামালের মধ্যে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন পন্যসহ মোটর সাইকেলটি আটক করা হয়েছে।
মোটরসাইকেলটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি'র সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
বুধবার (২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি'র টহল দল বাংলাদেশী রসুন, সুপারী, ভারতীয় মোটসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৭০ লাখ ৩হাজার ৯ শত টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।