মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে এবার প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ৪৮ বিজিবি’র জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে। সিলেটের রেস্তোরাঁ ৪৮ বিজিবি’র অধিনায়কত লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) রবিবার (১ ডিসেম্বর) দুপুরে জানান- তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিমি, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রি পিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।

এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুই কোটি টাকার চোরাই পণ্য আটক করলো বিজিবি

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x