বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার দায় ভারতকে নিতে হবে: জমিয়ত

জমিয়তে উলামায়ে বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছেন, এই অসভ্য আচরণের দায় ভারত সরকারকেই নিতে হবে।

ভারতের উগ্রবাদী হিন্দুরা একের পর এক এ রকম ঘটনা ঘটিয়ে মূলত বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে চায়।

জমিয়ত নেতৃদ্বয় আরো বলেছেন, ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করলে এ কথা বলা খুবই স্বাভাবিক যে, ভারত সরকারের মদদপুষ্টরাই এসব করছে। অন্যথায় প্রতিবেশী একটা রাষ্ট্রের কূটনৈতিক মিশন আক্রান্ত হবে কেন? ভারতীয় বিভিন্ন সংবাদ মধ্যমও নির্লজ্জভাবে বাংলাদেশ নিয়ে অবিরত বিদ্বেষ ছড়াচ্ছে।

এহেন পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য বলে আমরা মনে করি। এ দেশের মানুষ আর যাই হোক ভারতীয় যে কোন চক্রান্ত রুখে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার দায় ভারতকে নিতে হবে: জমিয়ত

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x